BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাজধানীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠন ও পরিচিতি সভা

অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’ -এর ‘কমিটি গঠন ও পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম মিলন কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বায়ক ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সদস্য সচিব নির্বাচিত হন সাবেক নৌবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এম. এমদাদুল হক। এর আগে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ সংগঠেনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সংগঠনের উদ্যোক্তা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক ঘোষণা করা হয়।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন- আধ্যাত্মিক গবেষক ও লেখক শাহসুফি আল্লামা হানিফ নূরী, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর মিডিয়া সেলপ্রধান এস এম সামসুল হুদা ও সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফী তৌহিদুল ইসলাম চিশতি-নিজামী।

ADS Payra UP Election

যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হন- বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ ক্রিশ্চিয়ান মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেজর বিজয় ম্যানুয়েল ডি প্যারিস, ড. ইমরান হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট এর কার্যকরী সদস্য ডা. মাহবুব আলম মাহফুজ ও সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব ড. মাওলানা আনিসুর রহমান জাফরী।

অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত ও আলোচনা হয়। সকলে মুক্ত আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। চলমান উগ্রতা, সামাজিক অসহিষ্ণুতা, ভিন্নমত দমন, মাজার অন্য ধর্মের উপাসনালয়ে হামলা এবং বিদ্বেষমূলক আচরণের অবসান ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ, প্রগতিশীল ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবে এই প্ল্যাটফর্ম। এসময় সবাই মিলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সরোয়ার ওয়াদুদ চৌধুরী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা আনিসুর রহমান জাফরী প্রমুখ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »