BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা

মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ  প্রতিনিধি:

 

 

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার কেওড়াবুনিয়া শ্রীশ্রী লোকনাথ ও দুর্গা মন্দিরের পূজামণ্ডপ, মির্জাগঞ্জ সার্বজনীন দুর্গামণ্ডপ এবং শ্রীশ্রী সুবিদখালী বন্দর সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট খলিলুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের উদ্দেশে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আদর্শে বিশ্বাস করে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা জরুরি। পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। আগামী দিনেও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সোহেল মল্লিক, মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. ইলিয়াস হোসেন সিকদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ফরাজী ও আব্বাস সিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জোসেফ জারিফ মিতু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাজিব হোসেন সহ
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »