BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন মো. ফয়সাল মোল্লা নামের এক যুবক। দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতায় চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকায় এশিয়া অ্যাম্বাসির কিছুটা সামনে সড়কের পাশে নিজের গাড়ি পার্কিং করে পেছনের ডালা খুলছিলেন ফয়সাল। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পা ভেঙে যায় এবং তিনি সড়কে লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখে আশপাশের পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পায়ে রড স্থাপন করা হয়। চার দিন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়।

ফয়সাল মোল্লা হালিশহর জি-ব্লক এলাকার একজন অস্থায়ী বাসিন্দা। অত্যন্ত সাধারণ ও নিম্ন আয়ের পরিবারের সন্তান তিনি। পরিবারের ভরণপোষণের একমাত্র অবলম্বন হওয়ায় তার এই দুর্ঘটনায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

বর্তমানে প্রায় এক মাস পার হলেও তিনি পর্যাপ্ত হাঁটাচলা করতে পারছেন না। কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফিরতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তিনি ও তার পরিবার।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »