BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কাউনিয়ায় নৌকা বাইচ দলের মাঝে স্বপ্ন কো-অপারেটিভের জার্সি বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আদর্শ বাজার গুচ্ছ গ্রামে বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছে স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ জার্সি বিতরণ অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাফ-উদ-দৌলা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় ক্রীড়া আয়োজন। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পাশাপাশি বিত্তবান ও সমাজসচেতন ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। এতে গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোসাব্বের আহাম্মেদ কোয়েল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও স্থানীয় ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জার্সি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের খেলোয়াড়দের মনোবল বাড়াবে এবং নৌকা বাইচের ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »