BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নোহা গাড়ি জব্দ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :

 

পটুয়াখালীর দুমকিতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

​আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১. মো. মিজানুর রহমান হাওলাদার (৪৬), পিতা- মৃত আব্দুল মান্নান হাওলাদার, সাং- কাউয়ার চর (দিনারের পোল), থানা- বন্দর, জেলা- বরিশাল।
২. মো. রুবেল শিকদার (৩২), পিতা- মৃত ফিরোজ শিকদার, সাং- আয়রন, ইউপি- কাউখালী সদর, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর।
​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মো. শাহবাজ ও এএসআই শাহরিয়ার আলম রাকিব সঙ্গীয় ফোর্সসহ লেবুখালী টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে বিশেষ মাদক উদ্ধার ও চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম মোল্লা বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য ও গাড়িটি জব্দ করেন।
​এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং- ১১, তারিখ- ১২ নভেম্বর ২০২৬) রুজু করা হয়েছে।
​দুমকি থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »