BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ৮ পিস ইয়াবাসহ  আটক দুই যুবক 

নিজস্ব প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাওন হাওলাদার (২৩) ও সুমন জমাদ্দার (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডে পাহলান বাড়ির ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা জানায়, দুমকি থানার এসআই মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাওন উপজেলার কার্তিকপাশা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের এবং সুমন আঠারগাছিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এব্যাপারে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৭, তারিখ ২৪ নভেম্বর ২০২৬। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »