মাকসুদ আহমেদ বায়েজীদ,বিশেষ প্রতিনিধি:
মাদক নির্মূল,অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার।
পুলিশের মাসিক কর্মদক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের সার্বিক কার্যক্রমের ভিত্তিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার তাঁর হাতে এই স্বীকৃতি তুলে দেন।
যে কারণে এই স্বীকৃতি
পুলিশের তথ্য অনুযায়ী, মহিপুর এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশ নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো মাদক কারবারিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা,স্থানীয় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা এবং উপকূলীয় এই জনপদে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় ওসি মো. শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি এবং পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করেই তাঁদের এই কার্যক্রম চলছে। তাঁর ভাষায়, মাদক সমাজের জন্য বড় একটি সংকট; এটি রুখতে কারবারিদের আইনের আওতায় আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন,মাদক নির্মূল,অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে তার এই সাফল্যের কৃতিত্ব মহিপুর থানার সব সদস্যের সম্মিলিত পরিশ্রমকে দিয়েছেন এবং ভবিষ্যতে অভিযান আরও কঠোর করার প্রত্যয় ব্যক্ত করেন।
