BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বেলকুচিতে ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা

বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ঋণের বোঝা বইতে না পেরে গাছের সাথে ফাঁস নিয়ে সুলতান মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।

নিহত সুলতান মন্ডল উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার উত্তরপাড়া গ্রামের মৃত সেবান মন্ডলের ছেলে।

রবিবার ভোরে যে কোন সময়ে তার বাড়ি থেকে একটু ফাঁকা জায়গায় গাছের সাথে ফাস আত্মহত্যা করেন। পরে সকালে এলাকাবাসী নিহত সুলতান মন্ডলকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

ADS Payra UP Election

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সুলতান মন্ডল সুদে মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয়। পাওনাদাররা বাড়িতে এসে টাকার চাপ দেন। এই ঋণের কারনে পরিবারের সাথে কলহ লেগে যায়। এ কারণে ঋণের বোঝা বইতে না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসির ধারণা।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় ইউডি মামলা হয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »