BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে নারীর প্রতি সহিংসতা নিরসনে সুধী সমাবেশ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে নারীর প্রতি সহিংসতা ও ক্ষতিকর সামাজিক আচরণ পরিবর্তনের লক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০নভেম্বর(বৃহস্পতিবার) বেলা ১১টায় দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সমাবেশের আয়োজন করেন।
দুমকী আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসডিএ’র ট্রেনিং অফিসার তানবিন জাহান, জেন্ডার প্রোমোটর চায়না মনি, দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
সমাবেশে বক্তাগন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সচেতন করার জন্য আহবান জানান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »