BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইএফটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।

শনিবার ১৫ আগস্ট পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার মতো পটুয়াখালীতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হয়।

এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন।

ADS Payra UP Election

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ,জেলা পরিষদের প্রশাসন স্নেহাশু সরকার কুট্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইএফটি ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে অর্থ পৌঁছে দেওয়ায় এ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -