BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মল্লিক মাকসুদ আহমেদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) আসর বাদ সুবিদখালী কোর্ট মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আফজাল হোসেন।

​মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আইউব খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মঞ্জু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন হাওলাদার, সৌরভ মুন্সি, মধু মৃধা প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়ায় অংশ নেন।

​অনুষ্ঠানে দেশের গণতন্ত্র সুসংহত করা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়। এছাড়া মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।
বক্তারা উল্লেখ করেন, দেশ ও জাতির কল্যাণে উৎসর্গীকৃত তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শ আগামী দিনের প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »