BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফ্যাসিবাদী
সন্ত্রাস দমনে করণীয়, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধ, প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম এবং চুরি-ডাকাতি প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনজীবন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মনজু বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল ইসলাম মনির খন্দকার এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাকিব হোসেন।
সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আয়াতুল্লাহ সুজন ও শামীম হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »