BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া এলাকার ১নং ওয়ার্ডের মোঃ অন্নাত খানের ছেলে মোঃ বশির খান (৪২) এবং একই এলাকার মৃত ওহাব আলী খানের ছেলে মোঃ নেছার খান (৩০)।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান ও মাদক উদ্ধারে টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে (১৫ সেপ্টেম্বর) কপালভেড়া আবাসনের দক্ষিণ পাশে অবস্থিত আসামি বশির খানের মাছের ঘেরে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘেরের টিনশেড ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখা মাছের খাবারের বস্তার নিচ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক সেবনে ব্যবহৃত ০২টি সানলাইট ব্র্যান্ডের গ্যাসলাইট, ১টি সবুজ রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ১টি ২ টাকার নোট, ১টি ৫ টাকার নোট এবং ৬টি ফয়েল পেপারের টুকরা আলামত হিসেবে জব্দ করা হয়।

“মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন,মাদক বিরোধী এ ধরণের অভিযান চলমান থাকবে।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -