BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মহসিন বিশ্বাস: মির্জাগঞ্জে আনন্দ মিছিল

মল্লিক মাকসুদ আহমেদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃতি সন্তান এ বি এম মহসিন বিশ্বাস সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার (০৬ জুন) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে নবনির্বাচিত নেতাকে শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলটি উপজেলার সুবিদখালী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সমাবেশে মিলিত হয়।
নেতাকর্মীরা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি)-কে অভিনন্দন জানান। একই সঙ্গে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “এ বি এম মহসিন বিশ্বাসের এই অর্জনে মির্জাগঞ্জ উপজেলা যুবদল আরও গতিশীল ও শক্তিশালী হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।”

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী আতাউরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার, আবু বকরল সিদ্দিক চৌধুরী, আব্দুর রহিম চানসহ  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় ব্যানারে একাত্মতা প্রকাশ করে পটুয়াখালী ও মির্জাগঞ্জের রাজনৈতিক অঙ্গনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -