নিজস্ব প্রতিবেদক :
স্বামী হত্যার বিচার চাওয়ায়, আসামীদের দ্বারা হত্যার হুমকি ও মিথ্যা মামলা, বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ৭ই আগস্ট সকালের জাতীয় প্রেসক্লাব এক সংবাদ সম্মেলন করেন মৃত মুখলেসুর রহমানের স্ত্রী মোসা: বিলকিস বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত মোখলেছুর রহমান স্ত্রী বিলকিস বেগম।
লিখিত বক্তব্যে বলেন,
আমি মোসা: বিলকিস বেগম, স্বামী মৃত মোঃ মোখলেছুর রহমান, গ্রাম-নয়াকান্দা, ইউনিয়ন কইলাইল, থানা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা। এই মর্মে আপনাদের সামনে তুলে ধরলাম যে, আমার স্বামীকে আমাদের এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদককারবারি ও মাদকাসক্ত ভাড়াটিয়া গুন্ড বাহিনী ১) মো: মোজাম্মেল, ২) বিল্লাল, ৩) ইউসুফ আহমেদ কায়েস, ৪) সোহরাব, ৫) দেলোয়ার, ৬) তোফায়েল, ৭) জামাল, এবং ৮) পারভীন, গং, দ্বারা আমার স্বামী কে বিগত ১২/০২/২০২৫ইং তারিখে মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে আনুমানিক বিকেল ৩.৩০ দিকে আসামীগণ দ্বারা বাজারে মধ্যে অবৈধ জনতাবদ্ধ হয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে নবাবগঞ্জ থানায় আমরা একটি হত্যা মামলা দায়ের করি। মামলা নং-১২(২)২০২৫ইং। পরবতীতে আসামীরা হাইকোর্টে জামিন নিয়ে আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় আসামীরা গত ২৬/০৫/২০২৫ইং তারিখে আমি সহ আমার আত্মীয়স্বজনের উপর দ্যা চাইনিজ কুড়লা, চাপাতি দিয়ে হামলা ও লুটপাট চালায়। হামলায় আমার আত্মীয়স্বজন মারাত্মকভাবে জখম হয়ে আইসিউতে ভর্তি থাকে। মামলা তুলতে রাজি না হওয়ায় আমার ভাই ভাতিজা ও আত্মীয়স্বজনদেরকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাঁপ সৃষ্টি করেন। উক্ত আসামীরা সিআইডির কর্মরত এস এম মিরাজ আল মাহমুদ-বিপি নং-৭০৯৬০০৯০১৭ এর মাধ্যমে একটি পুরানো মামলায় আমার ভাতিজাসহ আত্মীয়স্বজনকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে সিআইডি মিরাজ আল মাহমুদ এর মাধ্যমে ঐ মামলা তুলে নেওয়ার জন্য আবারও চাপ প্রয়োগ করে। আমি রাজি না হওয়ায় আমাদেরকে আরো ক্ষয় ক্ষতি করবে বলে হুমকি দেয়। উক্ত আসামীরা চতুর্থবার গত ১৬/০৬/২০২৬ইং তারিখ আনুমানিক রাত ৩ ঘটিকার সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা চালিয়ে, আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা পয়সা, স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। পঞ্চমবার গত ২৮/০৬/২০২৬ইং তারিখে মামলার ধার্য্য তারিখে আমি কোর্টে আসার পথে আবারও আমার উপর হামলা চালায় এবং কোর্টে আসতে বাঁধা প্রদান করে। পরববর্তীতে কোর্টে আসলে তোর স্বামীর মতো তোকে আর তোর মেয়েকে মেরে ফেলবো বলে হুমকি দেয়। আসামীদের ভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। আমি ও আমার মেয়েকে নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। শেখ সেলিম নামে এলাকায় যুবদল নেতা পরিচয় দিয়ে আসামীদের পক্ষ হয়ে আমার স্বজন ও এলাকাবাসী যারা আমার সাথে আসে, তাদেরকেও হামলা ও মিথ্যা মামল দিয়ে ফাঁসিয়ে দেয়। এখন নিরুপায় হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে আইনী সহায়তা চেয়ে হস্তক্ষেপ কামনা করছি।
