BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে আহত ৫৬!

নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের জমির মালিকানা ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি কবরস্থানের জমির মালিকানা ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। কবরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল।

শুক্রবার সকালে বিরোধের জেরে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাটকেল ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ADS Payra UP Election

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ৫৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কবরস্থানের জমির মালিকানা ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »