BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বগুড়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

রায়হানুল ইসলাম, বগুড়া:বগুড়ার কাহালুতে দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল মকিম (৬০) নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাসেদ (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেলে চড়ে ওই তিনজন বিভিন্ন দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই ইউপি সদস্যের মৃত্যু হয়। সঙ্গে থাকা অপর আরোহী আব্দুল মকিম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আব্দুল মকিমকে উদ্ধার করে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে চালক ও ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »