BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ফেনী:আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কমিশনের (ইসি) খসড়া তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার মোট ১৪টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে ছাগলনাইয়ার পাঁচটি, ফুলগাজীর ছয়টি এবং পরশুরামের তিনটি ইউনিয়ন রয়েছে।

দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ১২টি ও সোনাগাজী উপজেলার নয়টি, অর্থাৎ মোট ২১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হলেও ফেনীর কোনো ইউনিয়নে চতুর্থ ও পঞ্চম ধাপে ভোট হচ্ছে না।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম সভায় ইউপি নির্বাচনের ধাপ ও সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ সময়সূচি জানান।

তিনি বলেন, প্রথম ধাপের ভোটের প্রায় ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ করবে কমিশন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতির প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -