BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা: যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানির অধিকার আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন এবং দেশের জনগণের সমর্থন রয়েছে। পানি ইস্যুতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপ প্রয়োজন।

ADS Payra UP Election

তিনি জানান, পানি চুক্তি নবায়নের লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি আলোচনার জন্য ভারতের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। ভারতীয় পক্ষের জবাব পাওয়ার পর দুই দেশের মধ্যে সংলাপ ও আলোচনা এগিয়ে নেওয়ার আশা করছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টন, নদী ব্যবস্থাপনা ও পানি সুশাসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -