রাকিবুজ্জামান রাকিব, দশমিনা, পটুয়াখালী:
গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর দশমিনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ছোহরাব সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পিতা শ্রদ্ধেয় ইদ্রিস হাওলাদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহীন, শাহাদাত সিকদারসহ গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এ সময় নুরুল হক নুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং উপস্থিত সকলের প্রয়াত স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
