BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা!

বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য দূর করতে ভিন্নজাতীয় বিয়েতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম’-এর মাধ্যমে এই অর্থসহায়তা দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা পেতে নবদম্পতিকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

এই প্রকল্পের আওতায় আগে অনুদানের পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, অনুদানের একটি অংশ নবদম্পতির যৌথ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হয়। বাকি অর্থ ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো জাতপাতের ভিত্তিতে সামাজিক বিভাজন ও বৈষম্য কমানো এবং ভিন্নজাতীয় বিয়েকে উৎসাহিত করা। এজন্য স্বামী-স্ত্রীর মধ্যে একজনকে অবশ্যই সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। অন্যজনকে হতে হবে সাধারণ বা অ-সংরক্ষিত শ্রেণির।

তবে শুধু সামাজিক বা ধর্মীয় রীতিতে বিয়ে করলেই এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না। বিয়েটি ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫’ অথবা ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত বা রেজিস্ট্রি করা থাকতে হবে।

ADS Payra UP Election

এ ছাড়া এই প্রকল্পের সুবিধা শুধু প্রথম বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ স্বামী ও স্ত্রী—দুজনেরই এটি প্রথম বিয়ে হতে হবে। আগে বিয়ে হয়েছে এমন দম্পতি এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সময়সীমা। বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত এক বছর পার হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।

ফলে ভিন্নজাতীয় বিয়ের মাধ্যমে সামাজিক বৈষম্য কমানোর পাশাপাশি নবদম্পতিকে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই ভারতের এই সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »