BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ব্রাহ্মণবাড়িয়ার চলছে ব্যতিক্রমী ভোট!

নিজ গ্রাম থেকে পৌরসভার একক মেয়র প্রার্থী বাছাই করতে ব্যতিক্রমী আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামের বাসিন্দারা। পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও, নিজেদের গ্রামের একক মেয়র প্রার্থী ঠিক করতে ভোটাভুটির আয়োজন করেছেন তারা।

কাগজে-কলমে ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটি’র সভাপতি পদে নির্বাচন হলেও নির্বাচিত ব্যক্তিকেই পরবর্তী সময়ে গ্রামের একক মেয়র প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৫ আগস্ট) সভাপতি পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। গ্রামের প্রায় তিন হাজার পুরুষ ভোটার এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদে একাধিক ব্যক্তি নির্বাচিত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে একতরফা ভোট ও গ্রামের মধ্যে ঐক্য না থাকায় বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবার গ্রামের মধ্যে ঐক্য ধরে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।

মূলত গত মে মাস থেকেই দেবগ্রামে এই নির্বাচনের তোড়জোড় শুরু হয়। দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করে ভোটগ্রহণের কার্যক্রম শুরু করা হয়।

এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ ও রুহুল আমিন খান সুমন।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক ব্যক্তি জানান, কাগজে-কলমে নির্বাচনের নাম দেওয়া হয়েছে ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬’। নির্বাচিত সভাপতি গ্রামের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেবেন। তবে মূল লক্ষ্য হলো, পরবর্তী পৌরসভা নির্বাচনে তাকে গ্রামের একক মেয়র প্রার্থী করা এবং গ্রামের ভোটারদের সমর্থন নিশ্চিত করা।

প্রার্থী ফয়েজ আহমেদ বলেন, গ্রামের সবাই মিলে যে কমিটি গঠন করছেন, তিনি সেটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে গ্রামের মানুষের জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরেক প্রার্থী আমজাদ হোসেন বাবু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সকাল থেকেই ভোটাররা ভোট দিতে আসছেন। গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।

অপর প্রার্থী রুহুল আমিন খান বলেন, গ্রামের ঐক্যের জন্য সবাই একমত হয়ে সভাপতি পদে ভোটের আয়োজন করেছেন। তিনি জয়ের ব্যাপারেও আশাবাদী।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -