BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশ-ইন!

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গৃহবধূ সাইদা ফকিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগ উঠেছে মুম্বাই পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি, ৪০ বছর বয়সী সাইদা জন্মগতভাবে ভারতের নাগরিক এবং তার কাছে ভারতীয় নাগরিকত্বের পক্ষে একাধিক নথি রয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সাইদা তার স্বামী জুম্মান ফকির ও ১২ বছরের ছেলেকে নিয়ে প্রায় ২০ বছর ধরে নভি মুম্বাইয়ে বসবাস করছেন। গত ১৮ জুলাই বাজারে যাওয়ার পথে মুম্বাই পুলিশ তাকে আটক করে একটি হোল্ডিং সেন্টারে রাখে। পরে পরিবারের পক্ষ থেকে তার জন্মসনদ, স্কুলের সনদসহ বিভিন্ন নথি পুলিশের কাছে দেওয়া হয়।

তবে তিন দিন পর সাইদার স্বামীকে জানানো হয়, তাকে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ADS Payra UP Election

বাংলাদেশে পৌঁছানোর পর সাইদা স্বামীকে ফোন করে জানান, সাতক্ষিয়ায় পৌঁছে তিনি চাষের জমি ও কাদার মধ্য দিয়ে কয়েক কিলোমিটার হাঁটেন। পরে স্থানীয় একটি পরিবার তাকে আশ্রয় দেয়। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং স্বামী-সন্তানের কাছে ভারতে ফিরতে চান।

সাইদার পরিবার তার ভারতীয় নাগরিকত্বের নথিপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মানবাধিকার সংগঠনও বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »