BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিন সকালে আদালতে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানান। এ সময় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে সোমবার একদিনেই রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনা সম্পর্কে জানতেন স্বপ্না। বিষয়টি জানার পরও তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনিও অপরাধের সঙ্গে জড়িত বলে দাবি করে রাষ্ট্রপক্ষ।

গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায়, গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এরপর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »