BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৭৫ বছর বয়সে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। অচেতন অবস্থায় তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়েও তাকে বাঁচাতে পারেননি। তার মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, ভোরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পর নানা পাটেকরকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দেন। তবে কোনো সাড়া না পাওয়ায় ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ডোনা পাউলার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। পরে দ্রুত তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া সম্পন্ন করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের প্রকৃত নাম ছিল বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। পরবর্তী সময়ে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র সংলাপ বলার ধরন এবং পর্দায় তীব্র উপস্থিতির জন্য আলাদা জায়গা করে নেন।

ADS Payra UP Election

‘পরিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘আব তক ছাপ্পান’, ‘ওয়েলকাম’, ‘নটসম্রাট’সহ অসংখ্য আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। গুরুগম্ভীর চরিত্রের পাশাপাশি কমেডি চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন নানা পাটেকর। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। দীর্ঘ চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি হিন্দি ও মারাঠি—দুই চলচ্চিত্র অঙ্গনেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন।

সাম্প্রতিক সময়েও অভিনয়ে সক্রিয় ছিলেন নানা পাটেকর। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তীব্র সংলাপ, শক্তিশালী অভিনয় এবং বহুমাত্রিক চরিত্রে অসাধারণ উপস্থিতির জন্য দর্শকদের কাছে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »