কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শহরের থানা ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার সাবেক দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সালাউদ্দিন রিপন শরীফ এবং যুবদল নেতা জাহিদুল ইসলাম রুবেল।
বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
