BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গণভোট ও জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে – প্রফেসর ডা. ওহাব মিনার

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই শহীদ পরিবার, আহত ব্যক্তি ও ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদের স্পিকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ১১ দলীয় ঐক্য, জুলাই শহীদ পরিবার ও আহতদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম।
মানববন্ধনে প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল গণভোটের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গিয়ে অস্বীকার করেছে। এটি শুধু রাজনৈতিক অঙ্গীকার ভঙ্গ নয়, বরং পুরো জাতির সঙ্গে প্রতারণা।
তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জের মতো স্বীকার করেছেন যে, নির্বাচনের আগে শুধু নির্বাচন পার হওয়ার জন্যই তারা গণভোট ও জুলাই সনদের দাবি মেনে নিয়েছিলেন। এই স্বীকারোক্তিই প্রমাণ করে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি এখনও বন্ধ হয়নি।
এবি পার্টির এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানে জীবনদানকারী শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অন্যথায় জনগণই এই প্রতারণার জবাব দেবে।
এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু,সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী ও বরিশালের নেতা জাকির হোসেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »