BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুর্নীতি করে পালিয়ে গেলেও রেহাই পাবে না: প্রতিমন্ত্রী

রিপোর্ট: আজিজুল ইসলাম, পিরোজপুর:

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, যারা দুর্নীতি করেছেন এবং কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকবে এবং আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

শুক্রবার (১৪ আগস্ট) দেশেরপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। একই সঙ্গে পিরোজপুরে থমকে থাকা উন্নয়ন কার্যক্রম পুনরায় গতিশীল করতেও এ অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম কিংবা দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণের অর্থে বাস্তবায়নাধীন কোনো প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে কেউ পালিয়ে গেলেও দায় এড়াতে পারবেন না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহম্মদ সোহেল মঞ্জুর আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মাধ্যমে উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি পিরোজপুরের স্থবির হয়ে থাকা উন্নয়ন কার্যক্রম পুনরায় গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -