BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে গাঁজা সহ যুবক গ্রেফতার

 কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি :

 

ADS Payra UP Election

পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুমকি থানার এসআই দীপক চন্দ্র হাওলাদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত  উপজেলার জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাদা শিকদারের ছেলে   রবিউল শিকদার।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে দুমকি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -