BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নিজের হাতেই ২ সন্তানের প্রাণ নিলো বাবা!

সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত দুই শিশু হলো—মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তার (৪)।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই শুক্রবার বিকেলে কামরুল ইসলাম তার ছেলে মোহাদ্দিছ ও মেয়ে তুলনাকে নিয়ে বাড়ির বাইরে যান। এরপর থেকে বাবা ও দুই সন্তান নিখোঁজ ছিলেন। প্রায় এক মাস পর গত ১০ আগস্ট রাতে কামরুল একাই বাড়িতে ফিরে আসেন।

ADS Payra UP Election

এরপর গত ১১ আগস্ট সোমবার রাতে সিলেট-সুনামগঞ্জের শান্তিগঞ্জ সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি নিখোঁজ শিশু তুলনা আক্তারের বলে শনাক্ত করা হয়।

এর একদিন পর বুধবার দিরাই সড়কের পাশ থেকে আরেক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সেটি নিখোঁজ মোহাদ্দিছ এর মরদেহ বলে শনাক্ত করে।

ঘটনার পর সন্দেহজনকভাবে শিশু দুটির বাবা কামরুল ইসলামকে আটক করে পুলিশ। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার কথা কামরুল ইসলাম স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -