BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিশ্ববাজার স্থিতিশীল হলে তেলের দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে আপাতত বাড়তি চাপ আসছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল হলে পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ে তেলের দাম সমন্বয় করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশ্বে জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার পর যখনই তেলের দাম সমন্বয়ের উপযুক্ত সময় আসবে, তখনই তা করা হবে। তবে এই মুহূর্তে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই।

ADS Payra UP Election

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে সেই সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার দেশের বাজারে তেলের দাম আরও কমানোর বিষয়টিও বিবেচনা করবে।

এদিকে সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন মাসুদ রানা এবং যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাফায়েত হোসাইনসহ সংশ্লিষ্টরা।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -