BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভারতে এই প্রথম সরকারিভাবে শুরু হলো গোমূত্র সংগ্রহ!

ভারতে প্রথমবারের মতো কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে চালু হওয়া এই প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি পর্যন্ত দামে কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সংগ্রহের কাজে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।

যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগের লক্ষ্য শুধু কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করা নয়, দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালেও সহায়তা করা। সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামকে কেন্দ্র করে কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর আওতায় থাকা ১৫টি গ্রামে গোমূত্র সংরক্ষণের জন্য ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংকও বসানো হয়েছে।

এই উদ্যোগে গ্রামীণ নারীদেরও যুক্ত করা হয়েছে। প্রায় ৩০০ নারী প্রকল্পটির সঙ্গে কাজ করছেন এবং তাদের শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহায়তার বিনিময়ে তারা প্রতি লিটারে ২ রুপি কমিশন পাচ্ছেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাইলট প্রকল্পটি সফল হলে গোমূত্র সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করে পুরো উত্তরপ্রদেশে প্রকল্পটি সম্প্রসারণ করা হতে পারে।

তবে সরকারের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি (এসপি) প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে সমালোচনা করেছে। দলটির অভিযোগ, নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সরকার কোনো উন্নয়নমূলক প্রকল্প নিলেই এসপি তাতে ত্রুটি খোঁজে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »