BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন আগামীকাল বুধবার

নিজস্ব প্রতিবেদক :

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন করবেন। তিনি জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চলবে।

 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

 

ওবায়দুল কাদের বলেন, উত্তরা থেকে কমলাপুরের দূরত্ব ২১.২৬ কিলোমিটার। এই পথে মোট স্টেশন ১৭টি। ব্যয় হবে ৩১ হাজার ৪৪ কোটি ৭২ লাখ টাকা।

 

তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৩৮ মিনিট। স্টেশনে প্রতিটি ট্রেন ১০ মিনিট পরপর আসবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

 

 

সড়কমন্ত্রী বলেন, মেট্রোরেল পুরোদমে চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পারাপার করা সম্ভব হবে। তখন মোট ২৪ সেট ট্রেন চলাচল করবে। ট্রেইলার কোচ দুটিতে ৩৭৪ জন যাত্রী চলাচল করতে পারবে, এর মধ্যে আসন থাকবে ৪৫টি। অন্যদিকে মাঝের ছয়টি কোচে ৩৯০ জন যাত্রী চলাচল করতে পারবে, সেখানে ৫৪টি আসন থাকবে। একটি ট্রেন সর্বমোট যাত্রী পরিবহন করতে পারবে ২ হাজার ৩০৮ জন। ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

 

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে মেট্টোরেল। তিন ফুট বা এর নিচের উচ্চতার শিশুরা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকছে না।

 

তিনি আরও বলেন, আগামী ২৬ মার্চ থেকে উত্তরা থেকে আগারগাঁও অংশের সব স্টেশনে মেট্রোরেল থামবে। এখন শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন আসবে। মাঝে কোনো স্টেশনে থামবে না মানুষের অভ্যস্ততার ওপর নির্ভর করে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে। আমাদের সব স্টেশন প্রস্তুত আছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -