BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযান: ইয়াবা ও গাঁজা উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক ব্যবসার অভিযোগে পলাতক আসামি মোসাব্বির হাসান মিমের বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে থাকা একটি প্লাস্টিকের র‍্যাকের ভেতর থেকে ৪২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় মো. উজ্জ্বল শেখ (৩৩), মো. মোসাব্বির হাসান মিম ও মো. মমিনুর রহমান লেবুর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় শনিবার (৭ নভেম্বর) একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ১০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -