BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সৌদিতে হুতিদের হামলায় নিন্দা জানাল জিসিসি

সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)। জিসিসি বলেছে, এ ধরনের হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘনের পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছে।

শনিবার এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি এসব কথা বলেন। তিনি সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি জিসিসির পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আলবুদাইভি বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। তিনি দেশটির নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করে এমন কর্মকাণ্ডের নিন্দা জানান।

ADS Payra UP Election

জিসিসির মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানান তিনি।

এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবের দিকে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

হুতিদের হামলা ও এর জবাবে নেওয়া প্রতিরোধমূলক পদক্ষেপের মধ্য দিয়ে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান নিরাপত্তা উত্তেজনা নতুন করে সামনে এসেছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »