পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ২ থেকে ৭ আগস্ট পর্যন্ত ছয় দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করবেন। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা, জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, ২ আগস্ট (রোববার) সকাল ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে দুমকির উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর উপজেলা অডিটোরিয়ামে জুলাই যোদ্ধা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও চিত্র প্রদর্শনীতে অংশ নেবেন। একই দিনে বৃক্ষরোপণ কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বিকেলে পটুয়াখালী শহরে পৌঁছাবেন। সন্ধ্যায় পটুয়াখালীস্থ নিজ বাসভবন সুরাইয়া ভিলায় পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
৩ আগস্ট (সোমবার) সকালে মরহুম রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস ও মরহুম কাজী মাহবুব আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে পটুয়াখালী সরকারি কলেজ ও পটুয়াখালী পৌরসভা কার্যালয় পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় পটুয়াখালীস্থ নিজ বাসভবন সুরাইয়া ভিলায় জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় এবং রাতে লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় যোগ দেবেন।
৪ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। সন্ধ্যায় বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। রাতে পটুয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের উন্নয়ন বাস্তবায়নকারী জেলা কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে জেলা কারাগার পরিদর্শন করবেন। সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সদস্যদের এবং রাতে পটুয়াখালী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
৬ আগস্ট (বৃহস্পতিবার) সকালে মির্জাগঞ্জের উদ্দেশে যাত্রা করে মরহুম ইয়ারউদ্দিন খলিফা (র:) এর মাজার জিয়ারত করবেন। এরপর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উপজেলা অডিটোরিয়ামে জুলাই যোদ্ধা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন।
সফর শেষে ৭ আগস্ট (শুক্রবার) সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বিশেষ প্রয়োজনে এ সফরসূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তার দপ্তর।
