BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২০!

ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বড় ধরনের জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাউদার্নের একটি ট্রেন লুইস রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটি লন্ডন ভিক্টোরিয়া থেকে ইস্টবোর্নের দিকে যাচ্ছিল।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় কয়েকজন যাত্রী ট্রেনের ভেতরে আটকা পড়েন। পরে ট্রেনে থাকা প্রায় ১৫০ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনায় দুজন গুরুতর আহত এবং আরও ১৮ জন অপেক্ষাকৃত কম গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এক যাত্রী জানান, দুর্ঘটনার আগে ট্রেনটি প্রচণ্ডভাবে দুলতে শুরু করে। এরপর বিকট শব্দ ও চিৎকার শুরু হয় এবং একটি বগি কাত হয়ে মাটিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ওই এলাকার কয়েকটি রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালায়। একই সঙ্গে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »