BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নাসরিন নাহার বেগম (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চার দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে এইচএসসি (বিএম শাখা) পরীক্ষা দিতে আমান উল্লাহ কলেজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল নাসরিনের। কিন্তু পরীক্ষা কেন্দ্রে না গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।

নাসরিনের নিখোঁজের ঘটনায় তার শাশুড়ি মনোয়ার বেগম গত ৯ আগস্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।

ADS Payra UP Election

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পরও তিনি আমান উল্লাহ কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -