BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

একই বাসায় তিন মরদেহ, স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা!

সিলেট নগরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ট্রিপল মার্ডার হিসেবে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হত্যাকাণ্ডের কারণ কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতরা হলেন রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহপরিচারিকা মালু বেগম (৭৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় বাসায় বিদ্যুৎ ছিল না। ফলে বাসাটির সিসিটিভি ক্যামেরা সচল ছিল না। এ কারণে ঘটনার আগে বা পরে বাসায় কারা প্রবেশ কিংবা বের হয়েছে, তা সরাসরি ক্যামেরার ফুটেজ থেকে জানা সম্ভব হচ্ছে না। তবে বিদ্যুৎ চলে যাওয়ার আগেই কেউ বাসায় প্রবেশ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্যও যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো ছুরি বা অস্ত্র উদ্ধার করা হয়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে এবং সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

পুলিশ বলছে, তদন্তের কাজ মাত্র শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত, আশপাশের সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের পরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »