BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জুলাই যোদ্ধাদের জাতির কৃতি সন্তান বললেন সেনাপ্রধান

জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। এমনটি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ জুলাই) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত জুলাই আন্দোলনের চার হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলে জানিয়েছেন তিনি।

ADS Payra UP Election

সেনাপ্রধান বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »