BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবির পরিবহন সংকট সমাধানে ইউজিসি বরাবর ৪টি নতুন বাসের আবেদন

মেহেদী হাসান শান্ত,নিজস্ব প্রতিবেদক :

 

 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও সচল করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ৪টি নতুন বিআরটিসি বাস ভাড়া নেয়ার জন্য বাৎসরিক ১ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ১৭৬ টাকা চেয়ে আবেদন করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত ৯ আগষ্ট তারিখের এক আবেদনে এ তথ্য জানা যায়।

আবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫টা বাস ও ৪ টি মিনি বাস রয়েছে যার মধ্যে ১ টি বাস ও ২ টি মিনিবাস ব্যবহারের অযোগ্য। নতুন বাস ভাড়া নেয়ার আবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও অচল বাসসহ অন্যান্য যানবাহন বিক্রির জন্য নিলামে তোলা হলেও বিআরটিএ পটুয়াখালী জোনের Assesment অনুযায়ী নির্ধারিত মূল্যের কম (৫৮.২%) হ‌ওয়ায় তা বিক্রি সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ কতৃক জানানো হয়, “শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নতুন বরাদ্দ পাওয়া পর্যন্ত কিছুটা অপেক্ষা করতে হলেও অচিরেই পবিপ্রবির পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -