BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। এটি ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যায় এবং বেসিনও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের সমস্যা এড়াতে নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও এমন অজুর ব্যবস্থা রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম।

এদিকে, ডালাস বিমানবন্দরে অজুর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এর সমালোচনা করলেও অন্যরা বলছেন, এটি কোনো মতাদর্শ প্রচারের বিষয় নয়; বরং শৌচাগার পরিচ্ছন্ন রাখা, পানি ছড়িয়ে পড়া রোধ এবং পিচ্ছিল মেঝেতে দুর্ঘটনার ঝুঁকি কমানোর বাস্তবসম্মত ব্যবস্থা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »