BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মক্কা-মদিনার দুই মসজিদে সফর মাসের শেষ জুমা আদায়!

পবিত্র দুই হারাম—মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে বিপুলসংখ্যক পুণ্যার্থীর উপস্থিতিতে সফল ও ভাবগম্ভীর পরিবেশে আজকের জুমার নামাজ সম্পন্ন হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি সাধারণ মুসল্লির পাশাপাশি দুই পবিত্র মসজিদের উপস্থিত পুণ্যার্থীরা অত্যন্ত খুশু-খুজুর সঙ্গে জুমা আদায় করেন।

আজকের জুমার নামাজে মক্কার মসজিদুল হারামে খুতবা প্রদান ও ইমামতি করেন সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম ও রাজকীয় আদালতের উপদেষ্টা শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল-হুমাইদ।

খুতবা শেষে শায়খ হুমাইদের ইমামতিতে লাখ লাখ প্রবীণ ও নবীন পুণ্যার্থী জুমার নামাজ আদায় করেন। উল্লেখ্য, ১৯৫০ সালে বুরাইদায় জন্মগ্রহণ করা শায়খ সালেহ ১৯৭৫ থেকে ১৯৮২ সালের মধ্যে উম্মুল কুরা বিশ্ববিদ্যলয় থেকে পর্যায়ক্রমে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে কাবা শরিফের ইমাম হিসেবে নিয়োজিত হওয়ার পর থেকে তিনি দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে আসছেন। বিচার বিভাগ ও শুরা কাউন্সিলেও তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে।

অন্যদিকে মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেন প্রখ্যাত ক্বারি শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান আল-মুহান্না।

প্রখ্যাত আলেম ও বিচারকের সন্তান ড. মুহান্না শৈশবেই কোরআন হিফজ সম্পন্ন করেন এবং ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উসুলুদ্দিন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। ২০১৫ ও ২০১৬ সালের পবিত্র রমজানে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মদিনার ঐতিহাসিক এই মসজিদের ইমামদের তালিকায় স্থান পান। তাঁর সুরেল ও গম্ভীর কণ্ঠে দেওয়া খুতবা ও কেরাত উপস্থিত মুসল্লিদের হৃদয়ে বিশেষ অনুভূতির সৃষ্টি করে।

নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।৮

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »