BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শি জিনপিংকে টাকমাথা ঈগলের ভাস্কর্য উপহার দিলেন ট্রাম্প!

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে শি-কে এই বিশেষ উপহার দেন ট্রাম্প। একই অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

হোয়াইট হাউসে আয়োজিত ‘ব্ল্যাক-টাই’ রাষ্ট্রীয় নৈশভোজে শি জিনপিংকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, চীনের জনগণের আতিথেয়তা তিনি এখনো মনে রেখেছেন। বেইজিং সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এক দশকেরও বেশি সময় পর শি আবার ওয়াশিংটনে ফিরেছেন এবং যুক্তরাষ্ট্রও তাকে একই ধরনের সম্মান দেখাতে চায়।

ট্রাম্প বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন হলেও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে। দুই দেশের নেতা হিসেবে তারা এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

ভাষণের শেষে শি জিনপিংকে টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দেন ট্রাম্প। তিনি জানান, এটি একজন মার্কিন শিল্পীর তৈরি এবং শিল্পীকে তিনি বিশ্বের অন্যতম সেরা শিল্পী হিসেবে উল্লেখ করেন। ভাস্কর্যটির নকশা তৈরিতে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, টাকমাথা ঈগল যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এবং এটি আমেরিকার স্বাধীন ও উড়ন্ত চেতনার প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, ভাস্কর্যটি চীনের রাজধানী বেইজিংয়ের কোনো সুন্দর ও সম্মানজনক স্থানে রাখা হবে।

রাষ্ট্রীয় এই নৈশভোজে প্রযুক্তি ও ব্যবসা বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যালফাবেটের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং।

ADS Payra UP Election

অন্যদিকে, শি জিনপিং বলেন, তিনি ও ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা করেছেন এবং বেশ কিছু বিষয়ে অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছেন। এর ফলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত দিকনির্দেশনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সেই দিকনির্দেশনার বিস্তারিত কিছু জানাননি শি।

শি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে। দুই দেশের সম্পর্ক পরিচালনায় নতুন পদ্ধতি গ্রহণের আহ্বানও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার শি জিনপিং আটলান্টার একটি চিড়িয়াখানায় দুটি চীনা জায়ান্ট পান্ডা উপহার দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আগামী পাঁচ বছরে এক লাখ মার্কিন শিক্ষার্থীকে চীনে পড়াশোনার সুযোগ দিতে নতুন শিক্ষার্থী বিনিময় কর্মসূচির ঘোষণাও দেন তিনি।

শি বলেন, জায়ান্ট পান্ডা দীর্ঘদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বের দূত হিসেবে কাজ করে আসছে। ফলে দুই নেতার উপহার বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদারের বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রীয় নৈশভোজটি বিশেষ তাৎপর্য পেয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -