BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সুন্দর ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লরবেন জহিরুল ইসলাম খোকন মৃধা

দুমকী প্রতিনিধি :

 

“সুশাসন ও ন্যায়বিচার, ইউনিয়নবাসীর অধিকার।” এই স্লোগানকে প্রধান্য দিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার ৪নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লরবেন দুমকী উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ও দুমকী সাতানী দাখিল মাদ্রাসার সভাপতি,,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেব মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা।

তিনি পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ মৃধার ছেলে।

স্থানীয় জনগণ বলেন,

 

জহিরুল ইসলাম খোকন মৃধা একজন ভালো মনের মানুষ বিগত দিনে তিনি একজন জনপ্রতিনিধি না হয়েও তার নিজ অর্থায়নে অঙ্গারিয়া ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার করেন।

তাছাড়া  দুঃখী অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন।

 

এলাকাবাসীরা আরো বলেন,

 

জহিরুল ইসলাম খোকন মৃধা যুবকদের নিয়ে সব সময় কাজ করেন এবং আঙ্গারিয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। তাই তিনি যদি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচন করেন সকল স্তরের জনগণ বিপুল ভোট দিয়ে তাকে জয়লাভ করাবে বলে আশ্বাস দেন।

পায়রা নিউজকে মো: জহিরুল ইসলাম খোকন বলেন,

 

আমি ছোটবেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং মরুমা বেগম খালেদা জিয়ার আদর্শে ছাত্র রাজনীতি করে আসছি।

বিগত দিনে আমার নিজের অর্থায়নে আঙ্গারিয়া ইউনিয়নে অনেক উন্নয়ন ও সামাজিক মূলক কাজ করেছি। আমি সব সময় যুবকদের নিয়ে কাজ করি যেন তারা মাদকের দিকে ধাবিত না  হয়। তারা যেন সমাজের ভালো কাজগুলো করেন। এজন্য আঙ্গারিয়া ইউনিয়নের সকল স্তরের যুবকদের আমি কর্মসংস্থান এবং খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছি।

তিনি জনগণের উদ্দেশ্যে বরো বলেন,

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করব। তাই আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং বিজয় লাভ করে যেন আপনাদের সেবা করতে পারি এ জন্য দোয়া কামনা করি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »