BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইউজিসি চেয়ারম্যান ফায়েজের পদত্যাগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ কমিশন প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, অধ্যাপক ফায়েজ এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।

এ বিষয়ে জানতে অধ্যাপক ফায়েজের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এসএমএ ফায়েজ ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন।

পরে ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যস্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »