BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক আজিজ উলফতকে প্রত্যাহারের দাবি ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :

 

 

বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বর্তমান প্রশাসক আবু মো: ইসতিহাক উলফতকে সমিতির সদস্যদের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা এবং তাকে অনতি বিলম্বে প্রশাসক পথ হতে প্রত্যাহারের দাবিতে ৩০ শে জুলাই সকালে সমাজসেবা অধিদপ্তরের সামনে মানববন্ধন এবং পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করেনমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সদস্যবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন,

. মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যান সমিতি গত ১৯৯৭ সালে রেজিস্ট্রেশন লাভ করে এবং ১৯৯৯ সালে উক্ত সমিতির নামে জাতীয় হাউজিং কর্তৃপক্ষ ১৬.২ একর জমি বরাদ্দ দেওয়া হয়। জমি বরাদ্দের পর মাটি ভরাটের সময় সমিতির মহাসচিব মো: মোর্শেদুল ইসলাম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। তার দুর্নীতির বিরুদ্ধে কোষাধক্ষ বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন রুখে দাড়ান। এবং সমাজ সেবা তার দূর্নীতির প্রমান পাইলে তার কমিটি বাতিল করে একটি ত্বধায়ক কমিটি গঠন করে দেন, উক্ত কমিটি সমিতির সকল দায় দায়িত্ব বুঝে নেন। এরপর উভয় পক্ষের মামলা চলমান থাকা অবস্থায় ২০০৯ সালে আওয়ামীলিক ক্ষমতায় আসার পর দুর্নীতি বাজ মোর্শেদুল আলম সকল নিয়মের তোয়াক্কা না করে দীর্ঘ ১৬ বছর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে সংগঠনের বিভিন্ন নিয়ম ভঙ্গ করে অসাধু, অ-মুক্তিযোদ্ধা এমপি, মন্ত্রী, সচিব, পুলিশ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আঁতাত করে অবৈধভাবে অ-মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট বরাদ্দ দেয়ার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের নেতৃত্বে একটি কুচক্রী মহল শত শত কোটি টাকা আত্মসাৎ করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসন এর অভিপ্রায়ে ভূমি মন্ত্রণালয় কতৃক বরাদ্দকৃত সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছিল। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে এই চক্র বিগত

পতিত সরকারের ছত্রছায়ায় থেকে সংগঠনের প্রকৃত সদস্যদের দমন করার জন্য মামলা, হামলা, এবং নির্যাতন চালিয়ে কণ্ঠরোধ করে সংগঠনের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

গত ২১ অক্টোবর ২০২৫ ইং তারিখ জনাব এম এম মাহমুদুল্লাহ, কে সংস্থাটির প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে তাঁর পরিবর্তে আবু মোঃ ইসতিয়াক আজিজ উলফাত কে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। দুখের বিষয় হইলো প্রশাসক মো: আবু ইসতিয়াক আজিজ উলফাত তাহার মেয়াদ বার বার বর্ধিত করে ০৯ মাস অতিবাহিত করেছন। কিন্তু সমিতির কোন নির্বাচন না দিয়ে সমিতির টাকা লুটপাট ও আত্ম সাৎ করেছেন। পরবর্তীতে সে আবার গত ২৭ জুলাই ২০২৬ ইং তারিখ পরবর্তী ০৩ মাসের জন্য তার মেয়াত বর্ধিত করেছন।

তাই বর্তমান প্রশাসক আবু মো: ইশতিয়াক আজিজ উলফতকে দ্রুত প্রত্যাহার করে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে অতি বিলম্বে সমিতিটির নির্বাচন দাবি করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »