BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

একটি ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়, এটি আগামী দিনের জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর” পবিপ্রবিতে নতুন একাডেমিক ভবনের উদ্বোধনে ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় শুধু তার পাঠক্রমে নয়, বরং তার স্বপ্ন, গবেষণা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ নির্মাণের সক্ষমতায়। সেই সক্ষমতার নতুন এক মাইলফলক স্পর্শ করল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিসর সম্প্রসারণ এবং আধুনিক উচ্চশিক্ষার অবকাঠামোকে আরও সমৃদ্ধ করতে উদ্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন ৬ তলা একাডেমিক ভবন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় নির্মিত প্রায় ১০ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি ফিতা কেটে ও স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, “একটি ভবন কেবল ইট, বালু, সিমেন্ট ও রডের সমষ্টি নয়; এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, গবেষকের চিন্তা, উদ্ভাবকের কল্পনা এবং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিপ্রস্তর। আজ যে ভবনের দ্বার উন্মোচিত হলো, এটি আগামী দিনের জ্ঞানচর্চা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে শ্রেণিকক্ষ হবে সৃজনশীলতার কেন্দ্র, গবেষণাগার হবে নতুন আবিষ্কারের জন্মস্থান এবং প্রতিটি শিক্ষার্থী নিজেকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে। আধুনিক অবকাঠামো সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত। এই ভবন শুধু বর্তমানের প্রয়োজন মেটাবে না, আগামী কয়েক দশকের একাডেমিক অগ্রযাত্রারও শক্ত ভিত তৈরি করবে।” ভাইস-চ্যান্সেলর আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন মানে শুধু ভবন নির্মাণ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি অঞ্চলের শিক্ষা, অর্থনীতি, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ বিকাশের ভবিষ্যৎ। আমরা চাই পবিপ্রবি দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক এবং এখানকার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক।”

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ বাস্তবায়িত এই ভবনটি চালু হওয়ার ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই দূর হবে। একই সঙ্গে আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত একাডেমিক পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিষ্টার প্রফেসরমোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ইউনুচ শরীফ। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -