BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩০২ তম ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শনিবার  (১ আগস্ট) সকাল ১১টায় কৃষি অনুষদ সেমিনার কক্ষে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
” Building Youth Leadership on pluralism and social Harmony” বা “বহুত্ববাদ সামাজিক সম্প্রতিতে তরুণ নেতৃত্বের বিকাশ” শীর্ষক এ ট্রেনিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন সুজন এর পটুয়াখালী জেলা সভাপতি মানস কান্তি দে, দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর হাদিউজ্জামান সুজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন পটুয়াখালী জেলা প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ট্রেনিং ইউনিটের প্রোগ্রাম কো- অর্ডিনেটর তুহিন আফসারি,সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, বরিশাল অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ শুভ, পটুয়াখালী জেলা সমন্বয়কারী মো:নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “এ বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন,আমাদের বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ।এখানে বিভিন্ন ধর্ম,বর্ণ, গোষ্ঠী ও সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে।বহুত্ববাদ বা pluralism মানেই সহাবস্থান নয় এর অর্থ হলো একে অপরের ভিন্নতাকে শ্রদ্ধা করা এবং সেই বৈচিত্র্যকে উদযাপিত করা। আর এই বহুত্ববাদের উপর ভিওি করে গড়ে ওঠে একটি টেকসই সামাজিক সম্প্রীতি বা social harmony.একটা সমাজ বা রাষ্ট্র কতটা মানবিক এবং প্রগতিশীল হবে তা নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্মের ওপর। তোমারাই দেশের ভবিষ্যৎ। তিনি বলেন,নেতৃত্ব কেবল পদ পদবী বা ক্ষমতার বিষয় নয়;নেতৃত্ব হলো দায়িত্ববোধ, সহানুভুতি এবং পরিবর্তনের আলো ছড়ানোর ক্ষমতা।তিনি তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়া র আহ্বান জানান।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »