BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মেহেদী হাসান শান্ত নিজস্ব প্রতিবেদক :

 

 

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রজনতা ও জনগন ।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দুমকী বাউফল মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার নতুন বাজার এলাকায় এসে শেষ হয়। ৪৮ ঘন্টার মধ্যে ইউএনকে দুমকি থেকে অপসারনের দাবিতে শ্লোগান দেন তারা।
এসময়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম, সারমিন আক্তার স্বর্না,সাইফুল আলম, আবু রাফি ও শ্রীরামপুরের চরবয়ড়া নিবাসী নাজেম সরদার বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে অপসারন করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।
এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত অফিসে আসেননা, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না করা,কোন সেবা গ্রহীতা সাক্ষাৎ করতে গেলে কক্ষে প্রবেশের অনুমতি দেননা, জরুরি প্রয়োজনে ফোন করলে কারো ফোন রিসিভ করেননা, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ৫ আগষ্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দাওয়াত না দেয়াসহ বিস্তর অভিযোগ করেন বক্তারা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর কাছে বক্তব্য জানতে চাইলে তিনি অডিও বা ভিডিও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
জেলাপ্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »